সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

ব্যাটারি সম্পর্কে প্রচলিত ভুল ধারনা। আসুন জেনেনি এবং সচেতন থাকি।

মোবাইল চার্জিং কিংবা ব্যাটারি নিয়ে প্রতিনিয়তই আমরা বিভিন্ন ধরনের কথা শুনে থাকি। বিভিন্ন রকম গুজব প্রচলিত রয়েছে এই বিষয়কে ঘিরে। আজ আপনাদের সামনে তুলে ধরা হবে এমনি কয়েকটি ভুল ধারণা এবং সেগুলোর সঠিক দিকগুলো।
 ১. নন-ব্র্যান্ডেড চার্জার ব্যাটারির ক্ষতি করেঃ অন্য ব্র্যান্ডের কিংবা নন ব্রান্ডেড চার্জার, সন্তোষজনক না হলেও এগুলো বেশ ভালোই কাজ করে। তবে একদমই কমদামী নড়বড়ে চার্জার ব্যবহার না করাই ভালো। বিভিন্ন গবেষনায় দেখা গেছে, অফিসিয়াল চার্জারের মত কাজ না হলেও বেশ ভালোভাবেই এগুলো কাজ করে।

 ২. চার্জ দেওয়া অবস্থায় ফোন ব্যবহার ঠিক নাঃ অনেকেই মনে করে, ফোন চার্জ দেওয়ার সময় এটি ব্যবহার করলে ব্যাটারির বিস্ফোরণ ঘটতে পারে। এটি একেবারেই ভুল কথা। আপনি যদি ফোনের অরিজিনাল চার্জার কিংবা ভালো মানের থার্ড পার্টি চার্জার ব্যবহার করে থাকেন, তাহলে এটা নিয়ে আপনার একদমই চিন্তিত হওয়ার কিছু নেই।

 ৩. রাতভর চার্জ দিলে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়ঃ এই উপদেশ শোনেননি, এমন মানুষ কমই আছে। তবে মানুষের চেয়ে তাদের মোবাইল ফোন বেশি স্মার্ট। আপনার ফোনের ব্যাটারি পূর্ন চার্জ হয়ে গেলে এটি নিজে থেকেই চার্জিং বন্ধ করে দিতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম, একটি গ্লাস পানিতে পূর্ন থাকলে আপনি কি আরো পানি রাখতে পারবেন? আপনার ব্যাটারির চার্জ ৪০% থেকে ৮০% রাখুন। ব্যাটারি অনেকদিন ব্যবহার করতে পারবেন।

 ৪. আপনার ফোন কখনোই বন্ধ করার দরকার নেইঃ আপনার ফোন একটি যন্ত্র হতে পারে, কিন্তু তারপরেও এর বিশ্রামের প্রয়োজন রয়েছে। অ্যাপলেরর একজন বিশেষজ্ঞ বলেছিলেন," আপনার ফোনের পারফর্মেন্স ঠিক রাখতে বিভিন্ন সময় এটিকে বন্ধ রাখা প্রয়োজন, বিশেষ করে আপনি যখন রাতে ঘুমাতে যান।" তবে আপনার ব্যাটারি লাইফ ঠিক রাখতে সপ্তাহে কমপক্ষে একবার হলেও বন্ধ করুন। আর একবার ফোন রিস্টার্ট দিলে ব্যাটারি লাইফ বেশ ভালোই বেড়ে যায়।

 ৫.ব্যাটারি পুরোপুরি শেষ না হলে চার্জ দেওয়া যাবে নাঃ একবারে অনেকক্ষণ চার্জ না দিয়ে প্রতিদিন চার্জ দেওয়া ভালো। বর্তমানে অধিকাংশ ফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। চার্জশূন্য হলে এসকল ব্যাটারি বেশ ভারসাম্যহীন হয়ে পড়ে। ব্যাটারির একটি নির্দিষ্ট সংখ্যক লাইফ সাইকেল থাকে। একবার চার্জশূন্য হলে একটি সাইকেল শেষ হয়।

ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। 

ডাউনলোড করে নিন অ্যাডবি ফটোশপ 7.0 সাথে থাকছে সিরিয়াল কি (মিডিয়াফায়ার লিঙ্ক)। পর্ব- ৩

সবাইকে সালাম জানাই।আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন ।গত দুটি পর্বে আমরা ফটোশপ সম্পর্কে ও এর শর্ট-কাট কি গুলো সম্পর্কে জেনেছি।আজ আসলে আমরা কোন বিষয় সম্পর্কে জানবো না। আমাদের অনেকের কাছে অ্যাডবি ফটোশপ 7.0 আছে। এ পোস্টটি শুধু তাদের জন্য জাদের কাছে অ্যাডবি ফটোশপ 7.0 সফটওয়্যার টি নাই। আপনাদের ডাউনলোড করার সুবিদার জন্য সফটওয়্যার টি জিপ ফাইল আকারে দেয়া হল মাত্র ১৬০ মেগাবাইট ও মিডিয়া ফায়ার এর লিঙ্ক দেয়া হল।  চলুন আর কথা না বাড়িয়ে ডাউনলোড করে ফেলি। 
প্রথমে নিচের লিঙ্ক হতে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর ইন্সটল করুন।

লিঙ্কঃhttp://www.mediafire.com/download/7otewa3p127k3p1/Photoshop+7.0+Full.zip

সিরিয়াল নাম্বার নিচে দেওয়া হল যে কোন একটি ব্যবহার করুনঃ 
  • 1045-1275-2546-0411-5466-5760
  • 1045-1209-6738-4668-7696-2783
  • 1045-1208-8261-8319-6942-3707



কোনো সমস্যা হলে কমেন্ট করুন।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ...

হজ পালনের নির্দেশিকা মুঠোফোনে। হজ যাত্রীদের জন্য খুবই দরকারি একটা অ্যাপ্লিকেশান নিয়ে নিন এখুনি।

বাংলাদেশি হজযাত্রীদের জন্য হজ পালনের নির্দেশনা নিয়ে মুঠোফোনের অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে। মুঠোফোনে হজের দরকারি সব তথ্য পাওয়া সহজ করতে বিজনেস অটোমেশন লিমিটেড পিলগ্রিম গাইড নামের এই অ্যাপ তৈরি করেছে। এটি ব্যবহার করতে চাইলে দরকার অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোন এবং ইন্টারনেট সুবিধাসহ সৌদি আরবের কোনো একটি মোবাইল ফোন সংযোগ। গুগল অ্যানড্রয়েড স্টোর থেকে বা ধর্ম মন্ত্রণালয়ের হজের ওয়েবসাইট (www.hajj.gov.bd) থেকে পিলগ্রিম গাইড অ্যাপটি নামিয়ে বিনা মূল্যে ব্যবহার করা যাবে। 
পিলগ্রিম গাইড অ্যাপ ইনস্টল হলে সেটিংস থেকে হাজি তাঁর পাসপোর্ট নম্বর বা পিলগ্রিম আইডি (৭ সংখ্যার নম্বর) ও জন্মতারিখ লিখে নিবন্ধন করবেন। এতে পথনির্দেশনা (ডিরেকশন), সংবাদ (নিউজ), নামাজের সময়, তথ্য (ইনফরমেশন), জরুরি প্রয়োজনে যোগাযোগ এবং প্রোফাইল মেন্যু রয়েছে। 
নির্দেশনা (ডিরেকশন) মেনুতে আপনার গন্তব্যস্থান শুরু হবে কোথা থেকে, আর শেষ কোথায় হবে, এটা ঠিক করে নিলে গুগল ম্যাপসের মাধ্যমে পথের নির্দেশনা পাবেন। ধরা যাক আপনার মক্কার বাসা শুরুর স্থান নির্বাচন করলেন আর যেতে চান কাবা শরিফে। গন্তব্য হিসেবে কাবা শরিফ নির্বাচন করতে হবে। এরপর তা গুগল ম্যাপস গাড়ি বা পায়ে হাঁটা রাস্তার নির্দেশনা দেবে। একইভাবে মদিনা, মিনা, আরাফাত, মুজদালিফার অবস্থানকে সেভ করে নিলে নির্দেশনা পাওয়া যাবে। 
সংবাদ মেনুতে সাম্প্রতিক সংবাদ থাকে। তথ্য (ইনফরমেশন) মেনুতে হারিয়ে গেলে কোথায় যাবেন। জরুরি প্রয়োজনে যোগাযোগ মেন্যুতে রয়েছে হজ কার্যালয় ঢাকা, হজ আইটি ডেস্ক মক্কা, মদিনা, জেদ্দা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের টেলিফোন নম্বর। প্রোফাইল মেন্যুতে নাম, পিলগ্রিম আইডি, গাইড, ফোন, এজেন্সি ফোন, দেশে ফেরার তারিখ চাইলে আপনি দেখতে পারবেন।

সুত্র- প্রথম আলো 

অন্যের কম্পিউটার থেকে ফেসবুক লগ আউট করতে ভুলে গেলে কি করবেন! আসুন জেনেনি।

ফেসবুক আমরা সকলে ব্যবহার করি।  কোন কোন সময় এমন হয় যে, কোন সাইবার ক্যাফের কম্পিউটার বা অন্য কার কম্পিউটারে ফেসবুক লগইন করেছেন কিন্তু আসার সময় বিদ্যুৎ চলে গেছে বা আপনি লগ আউট করতে ভুলে গেছেন বা কারো মোবাইল থেকে ফেসবুক লগইন করেছেন লগ আউট করতে ভুলে গেছেন। এটা একটি বিশাল বিপদ। এখন যে কেউ ওই কম্পিউটার বা মোবাইল দিয়ে আপনার ফেসবুক আক্সেস করতে পারবে । এখন আপনি কি করবেন?
আবার ওই কম্পিউটার বা মোবাইল এ গিয়ে লগ আউট করে আসবেন !! নাহ, ফেসবুক সিকিউরিটি এর দউলতে এটা আপনাকে করতে হবে না । আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকেই ঐ কম্পিউটার বা মোবাইল এর ফেসবুক লগ আউট করতে পারবেন।
এজন্য যা করতে হবে দেখে নিন ……
১. প্রথমে আপানার PC বা MOBILE থেকে ফেসবুক এ লগইন করুন।
২. এবার Account Setting এ যান।
৩. তারপর Security অপশনে Active Sessions এ ক্লিক করুন
৪. এখন Current Session   এ আপনার চলতি PC এর তথ্য দেখাবে আর Also Active এ শিরোনামে লগইন সক্রিয় আছে এমন কম্পিউটারের সময়, ডিভাইসের নাম, কোন শহর, আইপি কত, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা দেখাবে।
৫. এবার ঐ আগের কম্পিউটার লগ আউট করতে End Activity ক্লিক করুন তাহলেই Computer থেকে লগ আউট হয়ে যাবে।
বিঃদ্রঃ অন্যের মোবাইল বা কম্পিউটার দিয়ে ফেসবুক এ লগইন করার সময় কখনই “Keep me login” এ ক্লিক করবেন না । আর , পাসওয়ার্ড ও সেভ করবেন না ।
আশা করি উপকারে আসবে ।
কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ।

জেনে নিন ফটোশপ এর A to Z শর্ট কাট কি গুলো। পর্ব- ২

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা। গত পর্বে আমরা ফটোশপ সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা জানবো ফটোশপ এর শর্ট কাট কি গুলো সম্পর্কে।আমরা যদি ফটোশপ এ দ্রত কাজ করতে চাই তা হলে শর্ট কাট কি গুলো জেনে নেওয়া আমাদের জন্য খুবই জুরুরি। অন্যথা আমরা ফটোশপ এ কাজ শিখবো ঠিক কিন্তু দ্রুত করতে পারব না। তাই চলুন দেরি না করে ভিডিও টিউটোরিয়াল আসার আগে দেখে নেয়া যাক ফটোশপ এর শর্ট কাট কি গুলো - 

 আজ এ পর্যন্ত। যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানবেন। সুস্ত থাকবেন।।


মাত্র ১.১৫ টাকা দিয়ে ১১ মেগাবাইট 3g ইন্টারনেট । নিয়ে নিন জত খুশি ততোবার।।

কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি শেয়ার করব এয়ারটেল এর একটি অফার । অনেকেই অফারটি জানেন, যারা জানেন না টিউনটি শুধু তাদের জন্য। আসলে ১.১৫ টাকা দিয়ে ১১ মেগাবাইট 3g ইন্টারনেট অফারটি এয়ারটেলের বন্ধ থাকা সিম এর অফার। সুতারাং আগে চেক করে নিন আপনার নাম্বার টি এ অফারে আছে কিনা। চেক করার জন্য আমনার নাম্বার টি মোবাইল এর মেসেজ অপ্সানে গিয়ে লিখে পাঠিয়ে দিন ৯০০০ নাম্বার এ কোন চার্জ নিবে না। আপনি জানতে পারবেন আপনার নাম্বার টি এ অফারে আছে কিনা। যদি থাকে তাহলে আপনার নাম্বার থেকে ডায়েল করেন *১২১*৪০১# । আপনি সাথে সাথে পাবেন ১১ মেগাবাইট 3g ইন্টারনেট।ব্যালেন্স চেক করার জন্য ডায়েল করেন *৭৭৮*৩৯# । মনে রাখবেন আপনি যে ডাটা টা পেলেন তার মেয়াদ এক দিন। তবে আপনি যত বার চান নিতে পারবেন।

এ অফারের সাথে আপনি আরও কিছু অফার পাবেন ১১ টাকা লোড করলে সেগুলো হল-


i. আপনি আপনার নাম্বার এ যদি ১১ টাকা লোড করেন তাহলে আপনি যেকোনো নাম্বার এ ০.৬০ টাকা + 0.15% ভ্যাট হারে রাত দিন কথা বলতে পারবেন।সাথে পাবে ১ সেকেন্ড পালস এর সুবিধা। মেয়াদ পাবেন ১০ দিন।

ii. আপনি যদি এয়ারটেল নাম্বার এ কথা বলেন টা হলে ১ মিনিট কথা বললে ১ মিনিট বোনাস পাবেন। যা দিয়ে আপনি এয়ারটেল নাম্বার এ কথা বলতে পারবেন। এক দিনে সর্বউচ্চ ১১ মিনিট পাবেন। বোনাসের মেয়াদ পাবেন ১ দিন। বোনাস চেক করতে ডায়েল করুন- *৭৭৮*২৮#।

আজ এ পর্যন্ত। যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানবেন। ভালো থাকবেন।

৪০০ পাউন্ডে ভ্যান ডাইকের চিত্রকর্ম! আসুন চিত্রকর্ম সম্পর্কে একটু জেনে নিয়া যাক।


গত বছর মাত্র ৪০০ পাউন্ডে একটি চিত্রকর্ম কিনেছিলেন যুক্তরাজ্যের ডার্বিশায়ারের এক গির্জার যাজক জেমি ম্যাকলিয়ড। শিল্পকর্মটি সপ্তদশ শতকের বিখ্যাত চিত্রকর ভ্যান ডাইকের—এ তথ্য প্রকাশিত হওয়ায় এখন চার লাখ পাউন্ডে বেচতে চান তিনি। ফ্লেমিশ চিত্রশিল্পী স্যার অ্যান্টনি ভ্যান ডাইক (১৫৯৯-১৬৪১) ছিলেন যুক্তরাজ্যের রাজা প্রথম চার্লসের দরবারের শিল্পী। তিনি প্রথম চার্লস ও তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি বাইবেলে বর্ণিত ঘটনা ও পৌরাণিক বিষয়বস্তু নিয়ে ছবি এঁকে খ্যাতি পেয়েছিলেন।

ফাদার জেমির কাছে থাকা ডাইকের আঁকা ছবিটি ব্রাসেলসের ম্যাজিস্ট্রেটের পোর্ট্রেট। ধারণা করা হচ্ছে, তিনি এটি ১৬৩৪ সালের দিকে আঁকেন। বিবিসির অ্যানটিকস রোডশো নামে শিল্পকর্মবিষয়ক এক অনুষ্ঠানে জেমি ছবিটি নিয়ে আসেন। শুটিংয়ে আসা চিত্রশিল্প বিশেষজ্ঞ ফিলিপ মোল্ড ছবিটি ভ্যান ডাইকের আসল শিল্পকর্ম হতে পারে বলে অনুমান করেন। পরে ভ্যান ডাইকের ওপর অন্যতম বড় বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত ক্রিস্টোফার ব্রাউন ব্যাপারটি নিশ্চিত করেন। ফাদার জেমি জানিয়েছেন, তিনি চার লাখ পাউন্ডের নিচে ছবিটি বিক্রি করবেন না। এই টাকা দিয়ে তিনি গির্জার জন্য একটি বড় ঘণ্টা কিনবেন।
 
 
সুত্র- বিবিসি।

ভুলে গেছেন ওয়াই–ফাই পাসওয়ার্ড? খুজে নিন আপনার পাসওয়ার্ড মাত্র ১ মিনিটে।।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করা যায়। অনুমতি থাকলে কোনো অফিস বা প্রতিষ্ঠানের ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। অনেক সময় ব্যবহৃত নেটওয়ার্কের পাসওয়ার্ড ভুলে গেলে সমস্যাই হয়। চাইলেই অ্যান্ড্রয়েডচালিত ‘রুটেড ফোনে’ ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করা যায়। এ ক্ষেত্রে ফোন অবশ্যই ‘রুটেড’ হতে হবে এবং টার্মিনাল এমুলেটর বা ইএস এক্সপ্লোরার অ্যাপ লাগবে।

গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ফোনে ইনস্টল করে নিন। রুট হচ্ছে সিস্টেমের ফাইলে প্রবেশের অনুমতি তৈরি করে নেওয়া। আপনার ফোন যদি রুটেড না হয় তাহলে (http://goo.gl/LWfHLP) এবং (http://goo.gl/kpUZDB) ওয়েব ঠিকানায় গিয়ে কাজাটি কীভাবে করতে হয় সেটি দেখে নিতে পারেন। এবার টার্মিনাল এমুলেটর অ্যাপে চালু করে সেখানে su লিখে Enter দিন। লক্ষণীয় যে su লিখে এন্টার করার পর Super User Access চাইবে, Access না দিলে পরের ধাপ কাজ করবে না।

আর ফোন যদি রুটেড না হয় তাহলেও su কাজ করবে না। এরপর কোনো ভুল ছাড়াই cat data/misc/wifi/wpa_supplicant.conf লিখে আবার এন্টার করুন। কাজটি সফলভাবে করতে পারলে ssid এবং psk-এ ওয়াই-ফাই নেটওয়াকের্র আইডি এবং পাসওয়ার্ড দেখতে পাবেন। ইএস এক্সপ্লোরার চালু করে /data/misc/wifi/ ডিরেক্টরিতে যান। এবার এখানে wpa_supplicant.conf ফাইলটি টেক্সট আকারে খুললে ssid এবং pskতে আইডি এবং পাসওয়ার্ড দেখতে পাবেন। ES explorer অ্যাপে “/system” এবং “/data” ডিরেক্টরিটি আগেই মাউন্ট করে নিতে হবে। 


সুত্র- প্রথম আলো 

ফটোশপ কি ? ফটোশপ কেন ব্যবহার করবেন। আসুন দেখি।। পর্ব- ১

ফটোশপ কি ?
এডবি ফটোশপ হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়ার একে বলা হয় ইন্ডাষ্ট্রি ষ্ট্যান্ডার্ড। ফটোশপের রয়েছে অসংখ্য ফিচার যেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের নকশা তৈরি করা, ছবিতে নতুন বৈশিষ্ট্য যোগ করা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, অসংখ্য রঙের সংমিশ্রণ দিয়ে ছবিকে আকর্ষণীয় করা সহ হাজারো কাজ করা যায় ।


ফটোশপ কেন ব্যবহার করবেন?
ছবি এডিটিং এর ক্ষেত্রে এডোবি ফটোশপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। বিভিন্ন প্রোগ্রামার, ডিজাইনাররা তাদের প্রজেক্ট বা ছবির কাজগুলো সম্পন্ন করে থাকেন ফটোশপে। ফটোগ্রাফাররা তাদের ছবি ঠিক করেন ফটোশপে। প্রফেশনাল ব্যাক্তিরা এটিতে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কারন ফটোশপ ব্যবহার করে পত্রিকা, বিজ্ঞাপন, বইয়ের প্রচ্ছদ, লিফলেট, পোষ্টার থেকে শুরু করে সব ধরনের ডিজাইনের কাজ করা যায়।
ফটোশপের আপডেট ভার্শন সবসময় ব্যাবহারের চেস্টা করুন। যদি আপনার কম্পিউটার ভালমানের না হয়ে থাকে তবে আপনি পুরনো ভার্শনে ব্যাবহার করতে পারেন। এডুকেয়ারবিডি২৪ ব্লগ সাইটটিতে  যুক্ত হতে জাচ্ছে বিপুল সংখ্যক ফটোশপ ভিডিও টিউটোরিয়াল যার মাধ্যমে আপনি সহজেই ঘরে বসে ফটোশপ শিখতে পারবেন। আমাদের প্রতিটি টিউটোরিয়ালে আপনি ধাপে ধাপে নির্দেশনা পাবেন। সিগ্রই তা প্রকাশিত হবে।


এছারাও অনেকেই শখের বশে ক্যামেরায় অথবা মোবাইল ফোনে ছবি ছবি তুলে থাকেন কিন্তু এডিটিং না জানার কারনে ছবিটিকে দৃষ্টিনন্দন করে তোলা সম্ভব হয়না তাই ফটোশপ একটি অপরিহার্য এডিটিং সফটওয়্যার।  

ভিডিও টিউটোরিয়াল আসছে। সুতরাং চোখ রাখুন  এডুকেয়ারবিডি২৪.কম এ সবসময়। 

আপনার এলাকায় থ্রিজির নেটওয়ার্ক নেই? এখানে দেখুন কিভাবে আপনিও থ্রিজি চালাতে পারবেন। অ্যালুমিনিয়ামের পাল্লায় থ্রিজি।।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কোনো মোবাইল ফোন সেবাদাতার থ্রিজি নেটওয়ার্ক চালু নেই। থ্রিজি আছে ১৫ কিলোমিটার দূরের ভৈরব পর্যন্ত। ইউএসবি মডেম দিয়ে কুলিয়ারচরে যে ইন্টারনেট সংযোগ পাওয়া যায়, সেটার গতি ১০-২০ কেবিপিএসের বেশি নয়। কিন্তু বাড়িতে আসা অস্ট্রেলিয়া-প্রবাসী এক ব্যক্তির আরও বেশি গতির ইন্টারনেট প্রয়োজন। কম্পিউটার সফটওয়্যার বিষয়ে ডিপ্লোমাধারী স্থানীয় যুবক ফজলে রাব্বি ইন্টারনেট, মোবাইল ফোন নিয়ে কাজ করেন। সেই ব্যক্তি গেলেন ফজলে রাব্বির কাছে। কুলিয়ারচরে বসে দ্রুতগতির থ্রিজি ইন্টারনেট পাওয়ার কোনো উপায় আছে কিনা। 
প্রযুক্তি নিয়ে কৌতূহলী ফজলে রাব্বি স্থানীয় মানুষের অনেক কাজই করে দেন। ‘দ্রুতগতির ইন্টারনেটের ব্যবস্থা কীভাবে করা যায়, আমি সেটা নিয়ে ভাবতে শুরু করলাম। কয়েক দিনের মধ্যেই কাজ শেষ করলাম। অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্র পরিমাপের পাল্লা দিয়ে বানালাম অ্যান্টেনা। যেটা দূরের থ্রিজি নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এর সঙ্গে ইউএসবি মডেম লাগিয়ে দ্রুতগতির ইন্টারনেটের ব্যবস্থা করেছি।’ স্থানীয়ভাবে সংগ্রহ করা জিনিসপত্র দিয়ে তৈরি এই অ্যান্টেনা দিয়ে এখন ১.৫ থেকে ২ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করা যাচ্ছে।
ফজলে রাব্বি জানালেন, রেডিও মোবাইল নামের একটি সফটওয়্যার দিয়ে থ্রিজি নেটওয়ার্ক ব্যবহারের জন্য ফ্রিকোয়েন্সি পরিমাপ করেন। এর জন্য কোন ধরনের অ্যান্টেনা লাগে, সেই মাপজোক বের করেন। এরপর বাজার থেকে ৬০ টাকা দিয়ে অ্যালুমিনিয়ামের পাল্লা কেনেন। এর ব্যাসার্ধ ৩০০ মিলিমিটার। অ্যান্টেনার মাঝখানে বসিয়ে দেন গ্রামীণফোনের ইউএসবি মডেম। তবে মডেমের মধ্যে এখন ব্যবহার করছেন বাংলালিঙ্কের সিমকার্ড।
মডেমসহ এই অ্যান্টেনা বসানো হয়েছে দোতলা বাড়ির ছাদে। অ্যান্টেনা থেকে ১০ মিটার লম্বা ইউএসবি তার ল্যাপটপ কম্পিউটারে যুক্ত করা হয়েছে। সেই ল্যাপটপ থেকেই ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। ‘চাইলে এই ল্যাপটপকে ওয়াই-ফাই হটস্পট বানিয়ে তার ছাড়া মোবাইল ফোন বা অন্য কোনো যন্ত্রেও ইন্টারনেট ব্যবহার করা যাবে।’ বললেন ফজলে রাব্বি।
কুলিয়ারচর থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেন ফজলে রাব্বি। ঢাকা কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর সফটওয়্যার তৈরি বিষয়ে ডিপ্লোমা কোর্স করেন। এখন তিনি বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন।



সুত্র- প্রথম আলো

এইচ.এস.সি রেজাল্ট ২০১৪ এর ফলাফল দ্রত পেতে হলে এদিকে আসুন। আপনার রেজাল্ট আপনার হাতেই........................।

এবারের এইচ.এস.সি পরীক্ষা শুধু এইচ.এস.সি পরীক্ষাই ছিল না, সাথে ছিল রাজনিতিক দন্ধ, মারামারি, হানাহানি, প্রশ্নপত্র ফাঁস সহ নানাদি সমস্যার এক জীবন বাজী রেখে পরীক্ষা দেয়া। তার পরও বলবো, এইচ.এস.সি পরীক্ষার ২০১৪ সফলভাবে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। এখন এইচ.এস.সি পরীক্ষার্থীরা তাদের এইচ.এস.সি ২০১৪ ফলাফলের জন্য অপেক্ষা করছে। 

আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামি ১৩.০৮.২০১৪ইং তারিখ প্রকাশিত এইচ.এস.সি ২০১৪ এর ফলাফল।
এই দিন সরকার অনুমোদিত সাইটটিতে চাপ থাকবে বেশি। এখান থেকে সহজে আপনি রেজাল্ট নিতে পারবেন না।তাই... এইচ.এস.সি ফলাফল ২০১৪ এখান থেকে চাপ মুক্ত ভাবে আপনি সহজে ফলাফল পেতে পারেন।

তবে যারা স্লো স্পীড ইন্টারনেট ব্যাবহার করে তারা চাইলে এডুকেয়ারবিডি24 এর ফেছবুক পেজ থেকে অতি অল্প সময়ে তাদের ফলাফল জানতে পারেন।  পেজে এইচ.এস.সি ফলাফল ২০১৪ নামে যে পিকচার টা আছে সেখানে কমেন্ট বক্স এ আপনার নাম, বোর্ড এর নাম, রোল নাম্বার দিয়ে কমেন্ট করুন। যদি কেও এস এম এস মাধ্যমে ফলাফল পেতে চান তাহলে আপনার মবেইল নাম্বার টা কমেন্ট এ লিখে দিবেন। যত দ্রত সম্ভব আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

কমেন্ট এ ফলাফল পেতে- " নাম<> বোর্ড এর নাম<> রোল নাম্বার " লিখে কমেন্ট করুন।
এস. এম. এস. এ ফলাফল পেতে- " নাম<> বোর্ড এর নাম<> রোল নাম্বার<> মোবাইল নাম্বার " লিখে কমেন্ট করুন।

মোবাইলএ এসএমএস এর মাধ্যমে দেখার পদ্ধতি:

আপনি যদি ইন্টারনেট এর মাধ্যমে রেজাল্ট দেখতে না পারেন তাহলে আপনি সহজেই রেজাল্ট টি আপনার মোবাইল থেকে একটি এসএমএস পাঠিয়ে পেতে পারেন । এর জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে
প্রথমে আপনার ফোন এর মেসেজ অপশন এ যান  > নতুন মেসেজ তৈরি করার অপশন এ যান > প্রথমে SSC লিখুন এবং একটি স্পেস দিন.....
তারপরে, আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখুন। যেমন-
Dhaka: DHA—Madrasah: MAD—-Comilla: COM—-Chittagong: CHI—–Jessore: JES—–Rajshahi: RAJ——Dinajpur: DIN—-Barisal: BAR and Sylhet: SYL
একটি স্পেস দিন এবং আপনার রোল নাম্বার টি লিখুন ।
এবার একটি স্পেস দিন এবং 2014 লিখুন ।
এবার মেসেজ টি সেন্ড করুন ১৬২২২ নাম্বার এ  ।
ধন্যবাদ।

বিঃ দ্রঃ- ফলাফল আনুষ্ঠানিক ঘোষণা দেবার পর থেকে পাওয়া যাবে। 
educarebd24 educarebd24 educarebd24