সকল এডুকেয়ারবিডি২৪ এর বন্ধুদের জানাই শুভেচ্ছা। এডুকেয়ারবিডি২৪
নিয়ে কোন সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। কারন আপনাদের সাজেশনই পারে এডুকেয়ারবিডি২৪ কে সমৃদ্ধ করতে।
আমাদের ইমেইলঃ
contact@educarebd24.com

মশার উপদ্রবে অতিষ্ঠ? আসুন মশা তাড়াই শরীরের কোন প্রকার ক্ষতি না কারে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে।

শহর কিংবা গ্রাম যেখানেই থাকেনা কেনো মশার থেকে দূরে থাকতে পারবেন না। রাতের ঘুমটা পর্যন্ত হারাম করে দেয়া এই মশার যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য আমরা কত রকম কৃত্তিম রাসাইনিক দ্রব্য ব্যবহার করি যা মশা তাড়ানোর পরিবর্তে শরীরের ক্ষতি বেশি করে। আমারা যারা পউরসাভার ভিতরে থাকি তারা রাত দিন পউরসভাকে দুষি। কারন সরকার থেকে যে মেডিসিন তাদেরকে দেয়া হয়ে থাকে তা তারা বিক্রি করে নিজেদের পকেট ভারি করে। আর যে স্প্রে তারা ব্যাবহার করে তা নিয়ে রয়েছে বহু সংশয়। কারন এ স্প্রে গুল মশার থেকে মানুষের বিশেষত শিশু ও বয়স্কদের বেশি ক্ষতি করে। অথচ সামান্য একটু কষ্ট করলে আমাদের বাড়িকে মশা মুক্ত করা সম্ভাব মাত্র দু-মিনিটে। 


আসুন দেখি আমরা কিভাবে এটা তৈরি করতে পারি।
উপকরণ সমুহ-
১। একটি পাতিলেবু
২। কিছু লবঙ্গ ( ৩০ পিছ)

প্রথমে পাতিলেবুকে মাঝখান দিয়ে কেটে নিন। এখন পাতিলেবুতে লবঙ্গ গুজে দিন ঠিক উপরের ছবির মত করে। এর পর পাতিলেবু দুটিকে ঘরে রাখলে সেই ঘরে আর মশা ঘেঁষার সাহস পাবে না। আর এতে মশা ছাড়া আর কারও ক্ষতি হবার কোন সম্বাবনা নাই। সুতরাং এখনি তৈরি করে দাখতে পারেন। উপকার হলে অবশ্যই কমেন্ট করে জানবেন। সভাই ভালো থাকবেন।

প্রযুক্তির যে ভুলগুলো করবেন না

প্রযুক্তিপণ্য কেনা ও তা ব্যবহারের ক্ষেত্রে সচরাচর আমাদের বেশ কিছু ভুল হয়ে যায়। একটু সচেতন থাকলেই কিন্তু এই ভুলগুলো আমরা সহজে এড়াতে পারি। প্রযুক্তিপণ্য-সংশ্লিষ্ট যে ভুলগুলোর কারণে আমাদের পস্তাতে হয় তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

উইন্ডোজ নির্বাচনের ক্ষেত্রে
উইন্ডোজ কেনার ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকা প্রয়োজন। উইন্ডোজ এক্সপি একসময় দারুণ জনপ্রিয় একটি পণ্য ছিল। কিন্তু উইন্ডোজ ভিসতা ছিল ফ্লপ। উইন্ডোজ ৭ ছিল জনপ্রিয় আবার উইন্ডোজ ৮ ততটা জনপ্রিয় হয়নি। ব্যবহারবান্ধব বলেই জনপ্রিয়তা পেয়েছে উইন্ডোজের এসব সংস্করণ। কাজেই জনপ্রিয়তার ধারা বুঝে তবে উইন্ডোজ কিনুন।

ফ্ল্যাশ স্টোরেজের ক্ষেত্রে কৃপণতা নয়
ফ্ল্যাশ স্টোরেজ বা ফ্ল্যাশ ড্রাইভ কেনার ক্ষেত্রে কার্পণ্য না করাই ভালো। স্টোরেজ ড্রাইভ কেনার ক্ষেত্রে এর মূল্য যে সব সময় ক্রেতার বাজেটের সঙ্গে মিলবে তাও কিন্তু হয় না। তাই বলে কৃপণতা করে কম তথ্য ধারণক্ষমতার ফ্ল্যাশ স্টোরেজ কিনে ভুল করবেন না। কারণ অল্প স্টোরেজের ক্ষেত্রে এর অধিকাংশ জায়গাই অপারেটিং সিস্টেম (ওএস) দখল করে নেবে।

ব্যাকআপ রাখতে ভুলে যাওয়া
প্রত্যেকেই জানি যে কোনো মূল সফটওয়্যার আপডেটের আগে তথ্য ব্যাকআপ রাখা প্রয়োজন। কিন্তু আমরা যেমন জানি স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবার, পরিমিত পানি পান করা দরকার কিংবা নিয়ম মেনে গাড়ি চালানো প্রয়োজন তা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মানি না, সেভাবেই ব্যাকআপ রাখার বিষয়টিও আমরা ভুলে যাই। ব্যাকআপ রাখার বিষয়টি মাথায় থাকলেও দেখা যায় হার্ডডিস্ক ফরম্যাট করার মাঝপথে গিয়েই তা মনে হয়!

৬৩ শতাংশের কম চার্জ নিয়ে বাড়ির বাইরে যাওয়া
বাড়িতে থাকা অবস্থায় মোবাইল পণ্য বা ল্যাপটপে ৬৩ শতাংশ চার্জ থাকা অর্থ অনেক বেশি চার্জ থাকা। কিন্তু বাড়ির বাইরে পা রাখা মানেই ছয় মিনিটের জন্য বড়জোর নিশ্চিন্ত হয়ে থাকা যায় তাতে। বাড়ির বাইরে যেতে হলে চার্জ পরিপূর্ণ করে যাওয়াই ভালো।

পুরোনো অ্যান্ড্রয়েডনির্ভর ফোন কেনা
সাধারণত পুরোনো অ্যান্ড্রয়েড পণ্য কেনার ক্ষেত্রে দুই ধরনের ক্রেতার দেখা মেলে। একদল ক্রেতা ‘কোন কিছুতে কিছু আসে যায় না’ এমন ধরনের। তাঁরা মনে করেন, তাঁরা মোবাইল ব্যবহার করছেন এটাই বড় কথা, অ্যান্ড্রয়েডের কোন সংস্করণ চলছে—তাতে কিছু যায়-আসে না। আবার আরেক দল, যাঁরা আশা করেন পুরোনো অ্যান্ড্রয়েড পণ্যটিকে কিটক্যাট সংস্করণের মতো নতুন অপারেটিং সিস্টেমের সংস্করণ দিয়ে আপডেট করে নেবেন। ক্রেতাদের এই দ্বিতীয় দলটিকে সহজেই চেনা যায়। কারণ, প্রায়ই অ্যান্ড্রয়েড পণ্য কেনার কিছুদিন পর তাঁদের হায় হায় করতে দেখা যায়।

ভুল ফরম্যাটে ফাইল রাখা
ভবিষ্যতে নিরাপদভাবে ভিডিও বা কোনো কিছু সংরক্ষণ করে রাখার সময় ওই সময়কার কথা ভেবে ফরম্যাট করা উচিত। এমন কোনো ফরম্যাটে ফাইল সংরক্ষণ করা উচিত, যাতে ভবিষ্যতে সেই ফাইলের কপি প্রোটেকশন পদ্ধতি সহজ হয়। সব সময় যে ফরম্যাট সমর্থন করবে তাই ব্যবহার করা উচিত।

টিভি কেনার ক্ষেত্রে
টেলিভিশন কেনার ক্ষেত্রে বর্তমান ট্রেন্ড বুঝে কেনা উচিত। এখন জনপ্রিয় এমন টিভিও কিছুদিন পরই আপনার কাছে জঞ্জাল মনে হতে পারে। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে টিভি কেনা উচিত। যেমন—এখন থ্রিডি টিভি জনপ্রিয় হলেও প্রযুক্তি বিশ্বে ফোরকে বা আলট্রা এইচডি টিভির প্রচলন শুরু হচ্ছে। আপনি কোন টিভি কিনবেন তা একটু ভেবেচিন্তেই কিনুন।
 
 
 
 
 সুত্র- প্রথম আলো

যুক্তরাজ্যে তৈরি হলো কৃত্রিম রক্ত

কৃত্রিম রক্ত  উদ্ভাবনের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। তারা জানিয়েছেন, মানুষের জীবন বাঁচাতে এই কৃত্রিম রক্ত যেকোনো গ্রুপের মানুষের শরীরে প্রবেশ করানো যাবে ।

গবেষকদের দাবি, এই কৃত্রিম রক্ত নিরাপদ এবং ভাইরাস মুক্ত। এই রক্ত সংরক্ষণের জন্য বিশেষ কোন তাপমাত্রার প্রয়োজন হবে না। হায়েম ০২ নামের একটি প্রকল্পের অধিনে কৃত্রিম রক্ত তৈরির কাজ সুরু হয়। স্বাভাবিক তাপমাত্রায়ে প্রায় ২ বছর এই রক্ত সংরক্ষণ করে রাখা যাবে। 
গবেষক দল বলেন। তাদের এই উদ্ভাবনটি এখনো প্রাথমিক অবস্থাতে, বাণিজ্যিকভাবে এই রক্ত আরও সহজলভ্য হতে আরও কিছুদিন সময় লাগবে। তবে আশার কথা হোল যুক্তরাজ্যের সরকারি মেডিক্যাল সাইন্স অ্যাসোসিএশন এই প্রকল্পকে তরান্বিত করতে ২৫ লাখ ডলারের বেশি অর্থ বরাদ্দ করেছে।

আসছে স্যামসাংয়ের ভাঁজ করা ট্যাবলেট

আগামী বছরের শুরুতেই স্যামসাং বিশেষ এক ধরনের ট্যাবলেট কম্পিউটার বাজারে আনছে এটি সহজেই ভাঁজ করে রাখা যাবে। কোরিয়ার দায়ুম নামের একটি অনলাইন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

২০১৩ সালে স্যামসাং কর্তৃপক্ষ এ ধরনের ট্যাবলেট ২০১৬-১৭ সালের দিকে বাজারে আনার কথা জানিয়েছিল। স্যামসাংয়ের ভাঁজ করা এই ট্যাবলেট হবে আট ও নয় ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত যা তিন ভাঁজ করা সম্ভব হবে। এর ডিসপ্লে প্যানেল তৈরিতে প্লাস্টিক টাচ ব্যবহার করা হয়েছে। 

হার্ডওয়্যারের পাশাপাশি এ ধরনের ট্যাবলেটের জন্য সফটওয়্যারেরও বিশেষ পরিবর্তন আনবে স্যামসাং কর্তৃপক্ষ। তবে এ ধরনের ট্যাবলেটকে জনপ্রিয় করতে বিশেষ কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে বলেই মনে করেন বাজার-বিশ্লেষকেরা।

ভাঁজ করা ট্যাবলেটের উত্পাদন খরচ অনেক বেশি বলে এই ট্যাবলেটের দামও বেশি হতে পারে। এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিকস শোতে এই ট্যাবলেট প্রদর্শন করেছে স্যামসাং।
বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী বছর প্রযুক্তিপণ্যের বাজারে নতুনত্ব আনতে ট্যাবলেটের পাশাপাশি নমনীয় স্ক্রিনের স্মার্টফোনও বাজারে আনবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।

হার্ট এ্যাটাক সম্পর্কে জানুন


কখন হয় হার্ট এ্যাটাক 
হূদযন্ত্রকে রক্ত সরবরাহ করে যে ধমনীগুলো এর একটি অবরুদ্ধ হলে পরিণতিতে ঘটতে পারে হার্ট এ্যাটাক এর অন্তর্গত কারণ হরো করোনারি হূদরোগ এর ঝুঁকিগুলো হলো ধূমপান, রক্তে উচুমান কোলেস্টেরল, স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত বয়স

হার্ট এ্যাটাক হলো জরুরী অবস্থা হৃদযন্ত্র কর্মচঞ্চল থাকার জন্য, হৃদপেশীর চাই প্রচুর অক্সিজেন পুষ্টি উপকরণ হৃদযন্ত্রকে রক্ত সরবরাহ করে করোনারি ধমনী,এর মাধ্যমে রক্ত যায় হৃদপেশীতে, রক্তের মাধ্যমে সেখানে পৌঁছায় অক্সিজেন পুষ্টি উপকরণ হৃদপেশীতে যে ধমনী রক্তের জোগান দেয় এর একটি রুদ্ধ হলে ঘটে হার্ট এ্যাটাক অন্তর্গত কারণ হলো করোনারি হৃদরোগ করোনারি ধমনীর ভেতরের দেয়ালে ধীরে ধীরে জমে উঠে চর্বির স্তর চর্বিপুঞ্জ হয় জমা একে বলে প্লাক বা এথারোমা তাই ক্রমে ক্রমে ধমনীপথ হয়ে যায় অপ্রশস্ত

বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোজ ৭ !!!

 
 আগামী বছরের শুরুতেই মাইক্রোসফটের বাতিলের খাতায় পড়তে যাচ্ছে উইন্ডোজ ৭। ২০১৫ সালের ১৩ জানুয়ারি থেকে উইন্ডোজ ৭ এর জন্য আর কোনো ফ্রি সেবা দেয়া হবে না বলে জানিয়েছে মাইক্রোসফট। এর আগে এ বছরের শুরুর দিকে উইন্ডোজ এক্সপির সেবা দেয়া বন্ধ করেছিল মাইক্রোসফট।
 
অনেকের ধারণা ছিল এক্সপির মতো উইন্ডোজ ৭ এর ক্ষেত্রেও সেবা দেয়ার মেয়াদকাল বৃদ্ধি করবে মাইক্রোসফট। এক্সপির জনপ্রিয়তার কারণে টানা ১৩ বছর সেবা দিয়েছিল মাইক্রোসফট। উইন্ডোজ ৭ ও এক্সপির প্রায় কাছাকাছি জনপ্রিয়তা অর্জন করলেও এক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি করবে না মাইক্রোসফট। তবে যারা বাণিজ্যিকভাবে উইন্ডোজ ৭ ব্যবহার করছে তারা নতুন করে অর্থের বিনিময়ে সেবা পাবে। এক্ষেত্রে ২০২০ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত পাঁচ বছরের সেবা দেবে মাইক্রোসফট। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য সেটা বেশ ব্যয় সাধ্য হবে।
 
ধারণা করা হচ্ছে, উইন্ডোজ ৮ এর বিক্রি বাড়াতেই উইন্ডোজ ৭ এর সেবা দেয়ার মেয়াদ বৃদ্ধিতে অস্বীকৃতি জানিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ ৭ এর জনপ্রিয়তার কারণেই উইন্ডোজ ৮ ততটা সুবিধা সৃষ্টি করতে পারেনি প্রতিষ্ঠানটির জন্য। অবশ্য এ ঘটনায় উইন্ডোজ ৭ প্রেমীদের হতাশ হওয়ার কিছু নেই। কারণ উইন্ডোজ ৮ এর উন্নত সংস্করণ ৮ পয়েন্ট ১ এ চাইলেই উইন্ডোজ তারা উইন্ডোজ ৭ এর মত পরিবেশ পাবেন। সেজন্য উইন্ডোজ ৮ এর ডেস্কটপ মুড চালু করতে হবে।
 
মজার ব্যাপার হচ্ছে, উইন্ডোজ ৮ খুব বেশি দিন সেবা দেবে না প্রতিষ্ঠানটি। ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত অপারেটিং সিস্টেমটির সেবা দেয়ার সময়সীমা বেধে দেয়া হয়েছে মাইক্রোসফটের পক্ষ থেকে। এদিকে ২০১৫ সালের শুরুতেই আসবে উইন্ডোজ ৯। তবে বিশ্লেষকদের মতে এত দ্রুত উইন্ডোজ ৯  এত তাড়াতাড়ি বাজারে আসলে ক্ষতির মুখে পড়বে উইন্ডোজ ৮। এর আগেও লক্ষ্য করা গেছে, ভিস্তা বাজারে আসার মাত্র দু’বছর পর বাজারে আসে উইন্ডোজ ৭। যার ফলে প্রযুক্তির জগতের ফ্লপের তালিকায় দ্বিতীয় স্থানটি দখল করে নেয় ভিস্তা। সেই তালিকায় হয়তো উইন্ডোজ ৮ এও যুক্ত হতে পারে।

রমজানের ইফতার ও সেহরীর সময়সূচী,রমজানের কিছু হাদিস ও রমজান মাসের ফজিলত

আসসালামু আলাইকুম ।সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালই আছেন । আগামীকাল থেকে মাহে রমজান শুরু । এই রমজানে আমাদের সবার অবশ্যয় ইফতার ও সেহরির সময়সূচীটা দেখতে হয়। আবার আমারা অনেকেই হয়তো জানি না এই পবিত্র মাসের ফজিলত সম্পর্কে। আমি চেষ্টা করব এ দুটি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরতে। 




প্রথমে দেখবো রমজানের ইফতার ও সেহরীর সময়সূচী। এটি যে পি জি ফরমেটে দেওয়া। সুতারাং যে কেও চাইলেই এটি ডাউনলোড করে নিতে পারবে। 


ঢাকার সময়ের সঙ্গে যোগ করতে হবে (+)

ঢাকার সময় থেকে বিয়োগ করতে হবে (-)

 

এবার আসুন রমজান মাসের ফজিলত সম্পর্কে জানি-

রমজান মাসের আগমনে মুসলিমগণ আনন্দ প্রকাশ করে থাকেন। আনন্দ প্রকাশ করাই স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন :—
قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ (يونس: 58)
বল, এটা আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়ায়। সুতরাং এতে তারা আনন্দিত হোক। তারা যা সঞ্চয় করে এটা তার চেয়ে উত্তম। সূরা ইউনুস : ৫৮
পার্থিব কোন সম্পদের সাথে আল্লাহর এ অনুগ্রহের তুলনা চলে না, তা হবে এক ধরনের অবাস্তব কল্পনা। যখন রমজানের আগমন হত তখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতিশয় আনন্দিত হতেন, তার সাহাবাদের বলতেন :—
أتاكم رمضان شهر مبارك
তোমাদের দ্বারে বরকতময় মাস রমজান এসেছে। এরপর তিনি এ মাসের কিছু ফজিলত বর্ণনা করে বলতেন :—
فرض الله عز وجل عليكم صيامه، تفتح فيه أبواب السماء، وتغلق فيه أبواب الجحيم، وتغل فيه مردة الشياطين، لله فيه ليلة خير من ألف شهر، من حرم خيرها فقد حرم. رواه النسائي
আল্লাহ তাআলা তোমাদের জন্য সিয়াম পালন ফরজ করেছেন। এ মাসে আকাশের দ্বারসমূহ খুলে দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় জাহান্নামের দরজাগুলো। অভিশপ্ত শয়তানকে বন্দি করা হয়। এ মাসে রয়েছে একটি রাত যা হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ। যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে মূলত সকল কল্যাণ থেকে বঞ্চিত হল। বর্ণনায় : নাসায়ি
আমাদের কর্তব্য : আল্লাহর এ অনুগ্রহের মূল্যায়ন করতে চেষ্টা করা, এ মাসের ফজিলত ও তাৎপর্য অনুধাবনে সচেষ্ট হওয়া ও ইবাদত-বন্দেগিসহ সকল কল্যাণকর কাজে নিয়োজিত থাকা।

এ মাসের যে সকল ফজিলত রয়েছে তা হল :

এক. এ মাসের সাথে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকনের সম্পর্ক রয়েছে ; আর তা হলে সিয়াম পালন।
হজ যেমন জিলহজ মাসের সাথে সম্পর্কিত হওয়ার কারণে সে মাসের মর্যাদা বৃদ্ধি করেছে এমনি সিয়াম রমজান মাসে হওয়ার কারণে এ মাসের মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন :—
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ. سورة البقرة : 183
হে মোমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর-যাতে তোমরা মুত্তাকি হতে পার। সূরা বাকারা : ১৮৩
রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : ইসলাম যে পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত তার একটি হল সিয়াম পালন। এ সিয়াম জান্নাত লাভের একটি মাধ্যম ; যেমন হাদিসে এসেছে :—
من آمن بالله ورسولـه، وأقام الصلاة، وآتى الزكاة، وصام رمضان، كان حقاً على الله أن يدخله الجنة ... رواه البخاري
যে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনল, সালাত কায়েম করল, জাকাত আদায় করল, সিয়াম পালন করল রমজান মাসে, আল্লাহ তাআলার কর্তব্য হল তাকে জান্নাতে প্রবেশ করানো...। বোখারি
দুই. রমজান হল কোরআন নাজিলের মাস : আল্লাহ রাব্বুল আলামিন বলেন -
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ : البقرة : 184
রমজান মাস, এতে নাজিল হয়েছে আল-কোরআন, যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী। সূরা বাকারা : ১৮৫
রমজান মাসে সপ্তম আকাশের লওহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে বায়তুল ইজ্জতে পবিত্র আল-কোরআন একবারে নাজিল হয়েছে। সেখান হতে আবার রমজান মাসে অল্প অল্প করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি নাজিল হতে শুরু করে। কোরআন নাজিলের দুটি স্তরই রমজান মাসকে ধন্য করেছে। শুধু আল-কোরআনই নয় বরং ইবরাহিম আ.-এর সহিফা, তাওরাত, যবুর, ইঞ্জিল সহ সকল ঐশী গ্রন্থ এ মাসে অবতীর্ণ হয়েছে বলে তাবরানী বর্ণিত একটি সহি হাদিসে উল্লেখ করা হয়েছে। (সহি আল-জামে)
এ মাসে মানুষের হেদায়াত ও আলোকবর্তিকা যেমন নাজিল হয়েছে তেমনি আল্লাহর রহমত হিসেবে এসেছে সিয়াম। তাই এ দুই নিয়ামতের শুকরিয়া আদায় করতে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা উচিত। প্রতি বছর রমজান মাসে জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে পূর্ণ কোরআন শোনাতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-ও তাকে পূর্ণ কোরআন শোনাতেন। আর জীবনের শেষ রমজানে আল্লাহর রাসূল দু বার পূর্ণ কোরআন তিলাওয়াত করেছেন। সহি মুসলিমের হাদিস দ্বারা এটা প্রমাণিত।
তিন. রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় ও জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়। শৃঙ্খলাবদ্ধ করা হয় শয়তানদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :—
إذا جاء رمضان فتحت أبواب الجنة، وأغلقت أبواب النار، وصفدت الشياطين. وفي لفظ : (وسلسلت الشياطين) رواه مسلم
যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় এবং শয়তানদের আবদ্ধ করা হয়। অন্য বর্ণনায় বলা হয়েছে-শয়তানের শিকল পড়ানো হয়। (মুসলিম)
তাই শয়তান রমজানের পূর্বে যে সকল স্থানে অবাধে বিচরণ করত রমজান মাস আসার ফলে সে সকল স্থানে যেতে পারে না। শয়তানের তৎপরতা দুর্বল হয়ে যায়। ফলে দেখা যায় ব্যাপকভাবে মানুষ তওবা, ধর্মপরায়ণতা, ও সৎকর্মের দিকে অগ্রসর হয় ও পাপাচার থেকে দূরে থাকে। তারপরও কিছু মানুষ অসৎ ও অন্যায় কাজ-কর্মে তৎপর থাকে। কারণ, শয়তানের কু-প্রভাবে তারা অনেক বেশি প্রভাবিত হয়ে পড়েছে।
চার. রমজান মাসে রয়েছে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন :—
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ ﴿3﴾ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ ﴿4﴾ سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ ﴿5﴾ (القدر: 3-5)
লাইলাতুল কদর সহস্র মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতাগণ ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিই শান্তি, সে রজনি উষার আবির্ভাব পর্যন্ত। সূরা আল-কদর : ৩-৫
পাঁচ. রমজান মাস দোয়া কবুলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন :—
لكل مسلم دعوة مستجابة، يدعو بـها في رمضان. رواه أحمد
রমজান মাসে প্রত্যেক মুসলিমের দোয়া কবুল করা হয়। (মুসনাদ আহমদ)
অন্য হাদিসে এসেছে -
إن لله تبارك وتعالى عتقاء في كل يوم وليلة، (يعني في رمضان) وإن لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة. صحيح الترغيب والترهيب.
আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রতি রাতে ও দিনে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন এবং প্রতি রাত ও দিবসে মুসলিমের দোয়া-প্রার্থনা কবুল করা হয়। (সহি আত-তারগীব ওয়াত-তারহীব)
তাই প্রত্যেক মুসলমান এ সুযোগকে কাজে লাগিয়ে নিজের কল্যাণের জন্য যেমন দোয়া-প্রার্থনা করবে, তেমনি সকল মুসলিমের কল্যাণ, শান্তি ও নিরাপত্তার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা জ্ঞাপন করবে।
ছয়. রমজান পাপ থেকে ক্ষমা লাভের মাস। যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার পাপসমূহ ক্ষমা করানো থেকে বঞ্চিত হলো আল্লাহর রাসূল তাকে ধিক্কার দিয়েছেন। তিনি বলেছেন :—
.. رغم أنف رجل، دخل عليه رمضان، ثم انسلخ قبل أن يغفر له. .رواه الترمذي
ঐ ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যার কাছে রমজান মাস এসে চলে গেল অথচ তার পাপগুলো ক্ষমা করা হয়নি। (তিরমিজি)
সত্যিই সে প্রকৃত পক্ষে সকল কল্যাণ থেকে বঞ্চিত যে এ মাসেও আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ থেকে বঞ্চিত রয়ে গেল।
সাত. রমজান জাহান্নাম থেকে মুক্তির লাভের মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :—
إذا كان أول ليلة من رمضان صفدت الشياطين ومردة الجن، وغلقت أبواب النار، فلم يفتح منها باب، وفتحت أبواب الجنة فلم يغلق منها باب، وينادي مناد كل ليلة : يا باغي الخير أقبل! ويا باغي الشر أقصر! ولله عتقاء من النار، وذلك في كل ليلة. رواه الترمذي
রমজান মাসের প্রথম রজনির যখন আগমন ঘটে তখন শয়তান ও অসৎ জিনগুলোকে বন্দি করা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, এ মাসে আর তা খোলা হয় না। জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, এ মাসে তা আর বন্ধ করা হয় না। প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী এ বলে ঘোষণা দিতে থাকে যে, হে সৎকর্মের অনুসন্ধানকারী তুমি অগ্রসর হও ! হে অসৎ কাজের অনুসন্ধানকারী তুমি থেমে যাও ! এ মাসের প্রতি রাতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন।  (তিরমিজি)
আট. রমজান মাসে সৎকর্মের প্রতিদান বহু গুণে বৃদ্ধি করে দেয়া হয়। যেমন হাদিসে এসেছে যে, রমজান মাসে ওমরাহ করলে একটি হজের সওয়াব পাওয়া যায়। শুধু তাই নয়, বরং, রমজান মাসে ওমরাহ করা আল্লাহর রাসূলের সাথে হজ আদায়ের মর্যাদা রাখে। এমনিভাবে সকল ইবাদত-বন্দেগিসহ সকল সৎকাজের প্রতিদান কয়েক গুণ বেশি দেয়া হয়।
নয়. রমজান ধৈর্য ও সবরের মাস। এ মাসে ঈমানদার ব্যক্তিগণ খাওয়া-দাওয়া, বিবাহ-শাদি ও অন্যান্য সকল আচার-আচরণে যে ধৈর্য ও সবরের এত অধিক অনুশীলন করেন তা অন্য কোন মাসে বা অন্য কোন পর্বে করেন না। এমনিভাবে সিয়াম পালন করে যে ধৈর্যের প্রমাণ দেয়া হয় তা অন্য কোন ইবাদতে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন :—
إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ. الزمر: 10
ধৈর্যশীলদের তো বিনা হিসাবে পুরস্কার দেয়া হবে। সূরা যুমার : ১০

রোজা সম্পর্কিত জরুরি কিছু মাসআলা - 

  • নিয়ত:- আরবিতে নিয়ত করা জরুরি নয় বরং যেকোনো ভাষা তেই নিয়ত করা শুদ্ধ  হবে  ।
  • সেহরী খাওয়া :-সেহরী খাওয়া সুন্নাত এবং এর অনেক ফজিলত ও রয়েছে । তাই ক্ষুধা না থাকা সত্তেও কিছু পরিমানে খাবার খাওয়া উত্তম । তবে কেউ প্রবল নিদ্রার কারণে ঘুম থেকে উঠতে না পারলে শুধু নিয়ত করেই রোজা রেখে দেবে । সেহরী না খেলে রোজা তরক করতে পারবেনা  ।     (ফাতওয়া এ জামিয়া )
  • কাজা:-কাজা হচ্ছে একটির বদলে একটি, অর্থাত কেউ যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে তাহলে তাকে পরে সেই ওয়াক্ত টি পড়ে নেওয়াকে  কাজা বলে । তদ্রুপ যে সমস্ত কারণে রোজার কাজা ওয়াজিব হয় সেই ক্ষেত্রে তার একটি রোজা রাখাই যথেষ্ট ।
  • কাফফারা :- আর কাফফারা হছে একটির বদলে ৬০ টি এবং ৬০ টি রোজা একাধারে রাখতে  হবে যদি মাঝ থেকে এক টি রোজা ছুটে যায় তবে আবার ৬০ টি রোজা রাখতে হবে । তবে যদি ৬০ টি রোজা একাধারে রাখতে সক্ষম না হয়, তাহলে ৬০ জন মিসকিন কে তৃপ্তি সহকারে ২ বেলা খাওয়াতে হবে,অথবা একজন মিসকিন কে ৬০ দিন ২ বেলা করে খাওয়াতে হবে ।
  •  রোজা অবস্থায়  ইচ্ছা কৃত ভাবে কোনো কিছু খেলে অথবা পান করলে তার উপর রোজার কাজ ও কাফফারা উভয় টিই ওয়াজিব হবে ।
  • রোজা অবস্থায় স্বামী-স্ত্রী ইচ্ছাকৃত ভাবে দৈহিক মিলন ঘটলে তাদের উপর রোজার কাজা ও কাফফারা উভয় টিই ওয়াজিব হবে ।
  • অনিচ্ছায় পানি/ খাবার খেলে/গোসলের /অজুর সময় পেটে  পানি চলে গেলে / স্ত্রী কে স্পর্শ করার কারণে  বীর্য পাত ঘটলে রোজা ভেঙ্গে যাবে এবং তার কাজা আদায় করতে হবে কিন্তু কাফফারা ওয়াজিব হবেনা ।
  • ইচ্ছে বা অনিচ্ছায় কোনো কারণে রোজা ভেঙ্গে গেলে সেটির পুনরাবৃতি যেন না ঘটে অর্থাত ভুল বসত কেউ রোজা অবস্থায় খাবার  খেয়ে ফেলল, “পরবর্তিতে সে চিন্তা করলো যে যেহেতু রোজা ভেঙ্গেই ফেলেছি সেহেতু আজকে আর রোজা রাখবোনা” এমন টি কিন্তু ঠিক নয় বরং যখনি তার রোজার কথা মনে পড়েছে তখন থেকেই সে যেন এলার্ট হয়ে যায় বাকি দিনে যেন এমনটি না হয় এবং ইফতারের আগ পর্যন্ত আর যেন কোনো কিছু না খায় ।
  • আর যারা রোজা রাখবেননা তাদের কে বলছি প্লিজ একটু দয়া করে হলেও রোজাদার দের সামনে কোনো কিছু খাবেননা যদি একটু চক্ষু লজ্জা থেকে থাকে ।
আর আসুন পবিত্র এই মাসটির কথা মাথায় রেখে সব ধরনের পাপ কে বর্জন করি । আমিন




সুত্র-বাংলা ব্লগ
 


মুঠোফোন চুরি ঠেকাতে‘কিল সুইচ’ আসছে........................

মোবাইল ফোন চুরি প্রতিরোধে ‘কিল সুইচ’ নামে বিশেষ প্রযুক্তি পরীক্ষা করে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও সানফ্রান্সিসকোতে। আইফোন ৫ ও গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনে মোবাইল ফোন চুরি প্রতিরোধের এ প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করে দেখবেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
মুঠোফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে বড় দুশ্চিন্তা থাকে ফোনটির অপব্যবহার নিয়ে। মোবাইল ফোন চালু রাখা ও বন্ধ রাখার প্রযুক্তি রয়েছে। কিন্তু দূর থেকে মোবাইল ফোন অকেজো করে ফেলার কেনো পদ্ধতি নেই। যে কারণেই এ দুশ্চিন্তা। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে দূর থেকে মুঠোফোন অকেজো করার প্রযুক্তি যুক্ত করার দাবি করছিলেন যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা।
সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের মেয়র বরিস জনসনের কাছ থেকেও মোবাইল চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার চিঠি পেয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল, স্যামসাং, গুগলসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
এর আগে হাফিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, মুঠোফোন ছিনতাই ও চুরিতে বিপর্যস্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে সমাধান বের করার অনুরোধ করেছেন।
যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকোতে ২০১২ সালে সংগঠিত ছিনতাইয়ের অর্ধেকই ছিল মুঠোফোন ছিনতাই সংক্রান্ত ঘটনা। স্যানফ্রান্সিসকো ছাড়াও ওয়াশিংটন, নিউইয়র্ক, মেক্সিকোতেও মুঠোফোন চুরি ঠেকাতে সমাধান বের করার অনুরোধ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্র ছাড়া যুক্তরাজ্যেও স্মার্টফোন চুরি ঠেকাতে সচেতনতা বাড়ছে। দূর থেকে যাতে মুঠোফোন অকেজো করে দেওয়া যায় এমন ‘কিল সুইচ’ স্মার্টফোনে যুক্ত করার দাবির কারণে এ ধরনের প্রযুক্তির পরীক্ষা শুরু করেছে প্রতিষ্ঠানগুলো।


সুত্র- প্রথম আলো 

লাইভ টিভি। ফুটবল খেলা দেখুন এখান থেকে।লাইভ ফিফা দেখুন ।


বন্ধুরা সবাই ক্যামন আছেন আশাকরি সবাই খুব ভালো ও সুস্থ আছেন । আমার মতো যারা ডিশ অথবা টিভির অভাবে যারা খেলা দেখতে পাচ্ছেন না তাদের জন্য এই পোস্টটি ।সব খেলা দেখুন অনলাইনে স্লো স্পীডে (256 kbps) । 




চলুন দেখা যাক--------------------
আর একটি কথা, খেলা চলাকালে লোডিং দেখালে দয়া করে পেজটি রিফ্রেশ করবেন। 
 

educarebd24 educarebd24 educarebd24